২৮ মাঘ, ১৪৩২ - ১০ ফেব্রুয়ারি, ২০২৬ - 10 February, 2026

পীরগঞ্জে ইসলামিক ফাউন্ডেশন শিক্ষক-কর্মচারী’র মানববন্ধন ও স্মারকলিপি

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
10 months ago
242


রংপুরের পীরগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের পরিচালনায় মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-এর শিক্ষক-কর্মচারিগণ গতকাল রোববার মানববন্ধন করেছে।

আজ রোববার (২৩ মার্চ) সকাল ১১ টায় পীরগঞ্জ প্রেসক্লাব চত্বরে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প (৮ম পর্যায়) পাস, শিক্ষকদের গ্রেড ভুক্ত করে স্থায়ীকরণ, আউটসোর্সিং পদ্ধতি বাতিল, ঈদুল ফিতরের আগে বকেয়া পরিশোধ সহ বোনাস, প্রয়োজনে শিক্ষক-কর্মচারিদের কেন্দ্র স্থানান্তর,তহবিল গঠন করে অসুস্থ,অবসর অথবা মৃত্যুবরণে এককালীন অর্থ প্রদান সহ ৫ দফা দাবি উপস্থাপন করা হয়।

এ সময় পরিষদের সভাপতি হাফেজ শহিদুল ইসলামের সভাপতিত্বে ইসলামি ফাউন্ডেশনের কেয়ার টেকার আব্দুর রহিম, শিক্ষক আশিকুর রহমান, শাহারুল ইসলাম, সাইদুর রহমান, রোকসেনা পারভিন, আনোয়ারা বেগম প্রমুখ বক্তব্য রাখেন। বক্তরা বিগত ৩৩ বছর ধরে অবহেলিত মানবেতর জীবন যাপনের কথা কান্নাজড়িত কন্ঠে তুলে ধরেন। শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth