১৮ বৈশাখ, ১৪৩৩ - ০১ মে, ২০২৬ - 01 May, 2026

মিঠাপুকুরে চুরির ১ মাসেও উদ্ধার নেই স্বর্ণালঙ্কার ও নগদ টাকা

1 year ago
293


মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:

রংপুরের মিঠাপুকুরে চুরি ও ছিনতাইয়ের ১ মাসেও স্বর্নালঙ্কার ও নগদ টাকা উদ্ধার করতে পারেনি পুলিশ। ঘটনার পরে চোরদের নাম উল্লেখ করে এজাহার দিলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এরফলে থানা পুলিশের উপর চরম ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছে চুরি হওয়া পরিবারের প্রধান হরিশ চন্দ্র মন্ডল। তিনি দূর্গাপুর ইউনিয়নের কাঁঠালী মধ্যপাড়া গ্রামের মৃত খাজু রাম মন্ডলের ছেলে।

মিঠাপুকুর থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা গেছে, হরিশ চন্দ্র ও তার স্ত্রী একই বাড়িতে থাকেন। ঘটনা দিন চলতি বছরের ১২ই মার্চ একই গ্রামের লালু চন্দ্রের ছেলে পংখি বর্মণ ও শ্রীমতি উষা রাণীসহ একটি দল গভীর রাতে তাদের বাড়িতে প্রবেশ করে। সময় বাড়িতে হরিশ চন্দ্র ছিলেন না। শুধুমাত্র তাঁর স্ত্রী বাড়িতে ছিলেন। এই সুযোগে চোরেরা তার ঘরে প্রবেশ করে নগদ ২ লাখ ৪৫ হাজার টাকা, সাড়ে ৪ ভরি স্বর্নালঙ্কার চুরি করে নিয়ে যায়। পরে হরিশ চন্দ্রের স্ত্রীর চিৎকার করলে চোরের দলটি পালিয়ে যায়। এ ঘটনার ১ মাস ৫ দিন পেরিয়ে গেলেও পুলিশ চুরি হওয়া নগদ টাকা ও স্বর্নালঙ্কার উদ্ধার করতে পারেনি পুলিশ।

হরিশ চন্দ্র বলেন, চুরির ঘটনার আসামীদের নাম উল্লেখ করে এজাহার দায়ের করেছি। কিন্তু পুলিশ এ পর্যন্ত কোনা ব্যবস্থা গ্রহন করনি। উদ্ধার হয়নি নগদ টাকা ও স্বর্নালঙ্কার। আমি সুষ্ঠু বিচার চাই।

মিঠাপুকুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, চোরদের গ্রেফতার ও মালামাল উদ্ধারের চেস্টা চলছে।  

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth