২৮ ফাল্গুন, ১৪৩২ - ১২ মার্চ, ২০২৬ - 12 March, 2026

রংপুরে ঝড়ে গাছ চাপায় অটো চালক নিহত

10 months ago
366


নিজস্ব প্রতিবেদক:

রংপুরের উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে গাছ চাপায় এক অটো চালক নিহত হয়েছেন। নিহতের নাম মোফাজ্জল হোসেন (৬০)। তিনি পেশায় অটো চালক। তার বাড়ি রংপুরের হারগাছ পৌরসভার হকবাজার নয়াটারি এলাকায়। তিনি ওই এলাকার মৃত আসান উল্লার ছেলে বলে জানাগেছে।

স্থানীয় শোয়েব দুলাল জানান,  শনিবার রাতে ঝড়ের সময় ওই ব্যক্তি আটো রিকশা দেখার জন্য ঘর থেকে বের হন। এসময় একটি খেঁজুর গাছ ভেঙে আম গাছের ওপর পরে। পরে আমগাছটি তার ওপরে পড়ে। তাকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে তিনি মারা যান। 

তিনি আরও জানান, হারাগাছ পৌর এলাকার মিয়াপাড়া গ্রামের এক খামারীর একটি গরু মারা গেছে।

এদিকে শনিবার (২৬ এপ্রিল) রাত ১০টা ২৫ মিনিট থেকে ১১টা ১০ মিনিট পর্যন্ত চলা এই ঝড়ে ঘরবাড়ি, গাছপালা ভেঙে পড়ার পাশাপাশি ব্যাপক ক্ষতি হয়েছে আম, লিচু, উঠতি বোরো ধান ও ভুট্টার। মহানগরীর বিদ্যুৎ ব্যবস্থা চালু হলেও গ্রামিণ পর্যায়ে পল্লী বিদ্যুৎ এখনও বন্ধ রয়েছে। বিদ্যুৎ বিভাগের কর্মীরা মেরামতে কাজ করছেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth