১৩ আষাঢ়, ১৪৩৩ - ২৭ জুন, ২০২৬ - 27 June, 2026

রৌমারীতে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক

386
2025-05-01 04:02:03

news-picture

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) বেলা ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বাংলাবাজার বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১০৬৫ থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের ভেতরে তুরা স্থলবন্দর এলাকায় এ বৈঠক হয়।

বৈঠকে বিজিবির ১২ সদস্যের প্রতিনিধি দলের পক্ষে নেতৃত্ব দেন ময়মনসিংহ বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোস্তাফিজুর রহমান এবং ভারতের আসামের ধুবড়ি ডিস্ট্রিক্ট বিএসএফ এর ১৪ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ডিআইজি আসুতোষ শর্মা।

বৈঠক শেষে বিজিবি জানান, বৈঠকে উভয় দেশের সুসম্পর্ক বজায় রাখতে দুই দেশের সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত বিষয়ক গুরুত্বপূর্ণ খোলামেলা আলোচনা হয়েছে।

এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান, ভারতের ১৮৩ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডেন্ট সেক্টর প্রেমপাল সিংসহ বিজিবি ও বিএসএফের কর্মকর্তাবৃন্দ।

সর্বশেষ

জনপ্রিয়