১৮ বৈশাখ, ১৪৩৩ - ০১ মে, ২০২৬ - 01 May, 2026

রংপুর বিভাগীয় দাহ্য পদার্থ বহনকারী ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন

11 months ago
359


‘দুনিয়ার মজদুর এক হও, শ্রমিক ঐক্য জিন্দাবাদ’ শ্লোগানকে সামনে রেখে রংপুর বিভাগীয় দাহ্য পদার্থ বহনকারী ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন (যার রেজিঃ নং রাজঃ ৩১৯২) আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করেছেন। বৃহস্পতিবার (১লা মে) দিবসটি উপলক্ষে রংপুর বিভাগীয় দাহ্য পদার্থ বহনকারী ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের আয়োজনে সকালে একটি র‌্যালী নগরীর বাবু পাড়া মেঘনা পেট্রোলিয়াম সংলগ্ন ইউনিয়নের প্রধান কার্যালয় হতে শুরু করে স্টেশন দিয়ে শাপলা চত্বর থেকে ঘুরে কার্যালয়ের সামনে এসে শেষ করে।

সেখানে শ্রমিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় দাহ্য পদার্থ বহনকারী ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা ও রংপুর মহানগর বিএনপি’র আহবায়ক সামসুজ্জামান সামু। ইউনিয়ন সভাপতি ছিদ্দিক হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলাউল মিয়া (লাল্লু)’র সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপদেষ্টা সাইদ পারভেজ, সহ-সভাপতি শাকিল, সহ সাধারণ সম্পাদক উকিল মিয়া প্রমূখ।

এ সময় ইউনিয়নের সকল নেতৃবৃন্দ ও সাধারণ সদস্য এবং শুভাকাঙ্খিরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে উপস্থিত সকলের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth