১৮ বৈশাখ, ১৪৩৩ - ০১ মে, ২০২৬ - 01 May, 2026

গঙ্গাচড়ায় ভূমি মেলার উদ্বোধন ও ভূমি কর পরিশোধে হালখাতা অনুষ্ঠিত

11 months ago
385


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়ায় তিনদিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। র‍্যালি শেষে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। এছাড়া ভূমি মেলা উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে ভূমি উন্নয়ন কর পরিশোধের নিমিত্তে হালখাতার ব্যাতিক্রম আয়োজন করা হয়। রোববার সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে ভূমি সংস্কার বোর্ড ও ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় ও উপজেলা ভূমি অফিসের আয়োজনে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা। এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি। বক্তব্য রাখেন গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আল এমরান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আবু মো. আলেমুল বাসার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী রায়হান সিরাজী, উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার, সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ প্রমুখ। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা জামায়াতের আমীর মাওলানা নায়েবুজ্জামান, গণঅধিকার পরিষদের উচ্চতর সদস্য হানিফ খান সজিব, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আখেরুজ্জামান মিলনসহ বিএনপি, জামায়াত, গণঅধিকার, ইসলামী আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, সাংবাদিক, সুধীজন ও সেবাগ্রহীতাগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ভূমিহীনদের মাঝে কবুলিয়ত দলিল ও চান্দিনা ভিটি একসনা বন্দোবস্তের চুক্তিপত্র সুবিধাভোগীর মাঝে হস্তান্তর করা হয়। মেলায় ইউনিয়ন ভূমি অফিসের স্টল দিয়ে সেবা প্রদান ও ভূমি উন্নয়ন কর পরিশোধ কারীদের হালখাতা অনুষ্ঠানে খই, জিলাপি ও সিঙ্গারা খাওয়ানো হয়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth