২৬ ফাল্গুন, ১৪৩২ - ১০ মার্চ, ২০২৬ - 10 March, 2026

পাটগ্রামে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু, শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সর্বজনীন

9 months ago
160


পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি:

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

পুষ্টি দিবসে একটি র‍্যালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার স্বাস্থ্য কমপ্লেক্স শেষ হয়। বৃহস্পতিবার (২৯ মে) সকাল ১১ টার দিকে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্টানের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে পুষ্টিখাতে সরকারের গৃহীত

কার্যক্রম, অর্জন, চ্যালেন্জসমূহ মোকাবেলার উপায় ও পুষ্টি বিষয়ক আলোচনা সভা করা হয়।

(২৮-০৩ জুন) সপ্তাহব্যাপী শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সর্বজনীন উপর গুরুত্বারোপ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা বলেন,

খাদ্য ও পুষ্টি, খাদ্যের উপাদান, সুষম খাবার, ভিটামিন,আয়োডিন, বিএমআই(BMI ও বিভিন্ন অভাবজনিত সমস্যা ও প্রতিরোধ বিষয়ক এবং সরকারের গৃহীত পদক্ষেপ নিয়ে সচেতন করার লক্ষ্যে আজকের এই পুষ্টি সপ্তাহ কার্যক্রম শুরু।

আলোচনা সভা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে অসহায় ও গরীব দুস্তদের মাঝে নয় প্রকারের ফুড বাস্কেট বিতরণ করা হয়।

পুষ্টি সপ্তাহটি উদ্বোধন করেন পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃপঃ কর্মকর্তা দেবব্রত কুমার রায়, পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, তদন্ত ওসি স্বপন কুমার সরকার, সমাজসেবা অফিসার মন্জুর মোর্শেদ, মেডিকেল অফিসার ডাঃ তৌফিক,টিএন স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক এ কে এম মমিনুল হক কোয়েল,প্রেসক্লাব পাটগ্রাম  সাধারণ সম্পাদক এস আই সবুজ,   উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।৷

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth