৮ বৈশাখ, ১৪৩৩ - ২১ এপ্রিল, ২০২৬ - 21 April, 2026

ডা. জোবাইদা রহমানের ৫৩তম জন্মদিন উপলক্ষে গোবিন্দগঞ্জে বিএনপির বৃক্ষরোপণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল

10 months ago
208


গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ

সারা দেশের ন্যায় গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ও বিশিষ্ট চিকিৎসক ডা. জোবাইদা রহমানের ৫৩তম জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানের শুরুতে উপজেলার বিভিন্ন স্থানে ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহব্বায়ক ফারুক আহম্মেদ, সদস্য সচিব হাবিব রফিক, পৌর বিএনপির আহ্বায়ক রবিউল কবির মনু, সদস্য সচিব আবু জাফর লেলিন সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। শেষে ডা. জোবাইদা রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth