১১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ - ২৫ মে, ২০২৬ - 25 May, 2026

ঠাকুরগাঁওয়ে যৌথবাহীনীর মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার-১

326
2025-08-01 02:30:17

news-picture

ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁও সদর উপজেলার মরিচপাড়া পূর্ব পারপূগী এলাকায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ ফরিদুল ইসলাম (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ১ বছরের কারাদন্ডাদেশ ও এক হাজার টাকা জরিমানার আদেশ প্রদান করা হয়।

জানা যায়, সদর উপজেলার শীবগঞ্জ পারপূগী গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে যৌথ বাহিনীর সদস্যরা। এ সময় ওই এলাকার মো: জয়নুলের ছেলে মো: ফরিদুল ইসলামকে ১ হাজার ৬০৫ পিস ইয়াবা ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মোরশালিন তুরাগ তাকে এক বছরের কারাদন্ডাদেশ ও এক হাজার টাকা পরিমানা করেন। 

 

সর্বশেষ

জনপ্রিয়