২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ - ০৮ জুন, ২০২৬ - 08 June, 2026

বদরগঞ্জে মাথাবিহীন অজ্ঞাত নারী লাশের পরিচয় মিলছে

519
2025-09-12 05:17:19

news-picture

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের বদরগঞ্জে মাথাবিহীন অজ্ঞাত সেই নারীর পরিচয় শনাক্ত করেছে পুলিশ। মাথাবিহীন ওই নাম আসমা বেগম। তিনি রংপুর জেলার নীলফামারী জলঢাকা মীরগঞ্জ এলাকার আসাদুল হকের মেয়ে।

জানা যায়, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় উপজেলার দামোদরপুর ইউনিয়নের মোস্তফাপুর জলুবার এলাকার শেখেরহাট যাওয়ার সড়কের পাশে একটি কাশবন ঘেঁষে মাথাবিহীন লাশের গন্ধ পায় এলাকাবাসী। কাশবনে গিয়ে দেখতে পায় ওই নারীর লাশটি। ঘটনাস্থল থেকে স্থানীয়রা বদরগঞ্জ থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে তার পরিচয় সনাক্ত করার চেষ্টা করে। পরে মাথাবিহীন ওই নারীর লাশের পরিচয় শনাক্ত করেছে পুলিশ।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি একেএম আতিকুর রহমান জানান, মাথাবিহীন লাশের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল।ওই মাথাবিহীন লাশ উদ্ধার করে তার পরিচয় সনাক্ত করা হয়েছে। তবে এখনো ওই নারীর মাথাটি পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি।

সর্বশেষ

জনপ্রিয়