১২ শ্রাবণ, ১৪৩৩ - ২৭ জুলাই, ২০২৬ - 27 July, 2026

রংপুরে আওয়ামীলীগের সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জন গ্রেফতার

163
2025-09-17 00:41:38

news-picture

নিজস্ব প্রতিবেদক:

বিশেষ অভিযান চালিয়ে মিঠাপুকুরের ৮নং চেংমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের সদস্য রেজাউল কবির ওরফে টুটুলকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহাজান। তাকে সোমবার রাত সাড়ে ১০ টার দিকে মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশের সহযোগিতায় নগরীর আইডিয়াল মোড় জনতা ক্লিনিকের সামনে থেকে আটক করা হয়। গ্রেফতার টুটুল রংপুরের মিঠাপুকুর উপজেলার জালাদীপুর (মধ্যপাড়া) গ্রামের বাসিন্দা এবং তিনি আব্দুল ফাত্তাহ এর ছেলে। তার নামে তাজহাট থানায় মামলা রয়েছে।

এদিকে অপরাধ দমনে বিশেষ অভিযানে আওয়ামীলীগের আরো ৩ জনকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, মহানগর আওয়ামীলীগের সদস্য এবং সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনসীর সহকারী লাবলু মিয়া, পীরগঞ্জ থানা যুবলীগের সদস্য ও ওসমানপুর এলাকার মোজাম্মেল হকের ছেলে সাগর মিয়া (২৮), নগরীর ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কমল চন্দ্র রায় (৬০)। 

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, বর্তমানে রংপুর নগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। সেই সাথে অপরাধ নির্মুলে কোতয়ালী থানার বিভিন্ন স্থানে চেকপোস্ট তল্লাশি, মাদক বিরোধী অভিযান, অপরাধ দমন ও পলাতক আসামী গ্রেফতারে কাজ করছে কোতয়ালী থানা পুলিশ।

সর্বশেষ

জনপ্রিয়