বদরগঞ্জে জমি দখলকে কেন্দ্র করে বিধবা নারীকে মারধর হাসপাতালে ভর্তি
মোঃ মোস্তাফিজুর রহমান,বদরগঞ্জ রংপুর:
রংপুরের বদরগঞ্জে সম্পত্তি দখলকে কেন্দ্র করে এক বিধবা নারী ও তার মেয়েকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি বিধবা নারী। অপর অপরদিকে বিধবা ওই নারীর মেয়েকে বেধড়ক মারধর, ডান হাত কামর মাথায় আঘাতে গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ রয়েছে। আহত অবস্থায় দুজনকে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার তিন দিন পর সোমবার (২০ জুলাই) দুপুরে ভুক্তভোগী বিধবা নারী আম্বিয়া বেগম অভিযুক্ত তাজিম উদ্দিন (৬০) ছেলে সোহান মিয়াসহ ৩ জনের নামে বদরগঞ্জ থানায় এজাহার দায়ের করেন। উপজেলার দামোদরপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গোপালপুর প্রামানিক পাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে স্বামী মারা যাওয়ার পর থেকে আম্বিয়া বেগম সন্তানদের নিয়ে স্বামীর রেখে যাওয়া সম্পত্তিতে বসবাস করছেন। অভিযোগ রয়েছে, ওই সম্পত্তি দখলের উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে তাকে চাপ দিয়ে আসছিলেন তাজিম উদ্দিন।
ভুক্তভোগী আম্বিয়া বেগমের দাবি, গত শনিবার সকাল ১১টার দিকে তার দখলকৃত জমিতে চাষ করতে আসেন তাজিম উদ্দিন। জমিতে চাষ করতে বাধা দিলে রাস্তার উপরে বেধড়ক মারধর করে অজ্ঞান করে ফেলে। বিধবা নারীকে মারধরের সময় তার মেয়ে এগিয়ে আসলে তাকেও বেধড়ক মারধর করা হয়। এ ঘটনায় দুজনে গুরুতর আহত হয় পরে স্থানীয় লোকজন উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা নাসরিন বেগম বলেন, শনিবার সকাল ১১ টার দিকে আমার বাড়ির পাশেই হঠাৎ করেই চিল্লাচিল্লি শুনে বাইরে বের হই। গিয়ে দেখি রাস্তার উপরে বয়স্ক মহিলা আম্বিয়া বেগমকে মারধর করছে তাজিম উদ্দিন ও তার লোকজন। এলাকাবাসী এগিয়ে গেলে তাদেরকেও মারধর করছে। ভয়ে কেউ এগিয়ে যেতে সাহস পায়নি। বয়স্ক মহিলা অজ্ঞান হয়ে পড়েছিল। তার মেয়েকে অনেক মারধর করা হয়েছে।
এলাকাবাসীর হানিফুল ইসলাম বলেন, বিধবা নারীকে মারধরের সময় আমি এগিয়ে গিয়েছিলাম আমার হাতে সহ বিভিন্ন জায়গায় মারধর করছে তাজিম উদ্দিন ও তার ছেলে সোহান মিয়া এটার একটা সঠিক বিচার হওয়া উচিত।
হাসপাতালে চিকিৎসাধীন আম্বিয়া বেগমের মেয়ে জামাই আসাদ মিয়া বলেন, আমার শশুরের রেখে যাওয়া সম্পত্তি দখলের জন্য দীর্ঘদিন ধরে তাজিম উদ্দিন আমার শাশুড়িকে বিভিন্নভাবে হয়রানি করে আসছে। শনিবার সকালে এগারোটার দিকে জমিতে জোরপূর্বক চাষ করতে আসেন তাজিম উদ্দিন, সেখানে বাধা দিলে আমার শাশুড়ি আম্বিয়া বেগম ও স্ত্রীকে বেধড়ক মারধর করে। আমার শাশুড়ি এখনো হাসপাতালে চিকিৎসাধীন। তাকে নিয়ে ব্যস্ত থাকায় থানায় এজাহার করতে কিছুটা দেরি হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
এ বিষয়ে অভিযুক্ত তাজিম উদ্দিন বলেন, আমার জমিতে আমি চাষবাদ করতে গিয়েছি সেখানে বাধা দিয়েছিল ওই বিধবা নারী। আমি সরাইতে গিয়ে পড়ে গিয়েছে। আমি ও আমার পরিবারের লোকজন মারধর করিনি।
বদরগঞ্জে থানার ওসি হাসান জাহিদ সরকার বলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত। থানায় এজাহার দিয়েছে। ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।