১২ শ্রাবণ, ১৪৩৩ - ২৮ জুলাই, ২০২৬ - 28 July, 2026

ঘোড়াঘাটে নেশার টাকার জন্য ছেলের হাতে মা যখম

410
2025-09-19 04:39:33

news-picture

ঘোড়াঘাট, প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে হৃদয়বিদারক এক ঘটনা। নেশার টাকা না পেয়ে ছেলে নিজের জন্মদাত্রী মায়ের ওপর হামলা চালিয়ে যখম করেছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ২.৩০ মিনিটে উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের কশিগাড়ি মধ্যে পাড়া গ্রামে এঘটনা ঘটে । এলাকাবাসী থেকে জানা যায়, মোহাম্মদ আবু তাহেরের ছেলে ছাব্বির হোসেন বাবু (১৯) দীর্ঘদিন ধরে নেশাজাতীয় দ্রব্যের সাথে জড়িয়ে পড়ে। নেশার টাকার জন্য প্রায়ই পরিবারের সদস্যদের সাথে অশান্তি সৃষ্টি করে আসছিল। বৃহস্পতিবার  দুপুরে ছাব্বির হোসেন বাবু তার মা তাসলিমা বেগম (৫৫)-এর কাছে টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে বাবু ক্ষিপ্ত হয়ে ধারালো হাসিয়া দিয়ে মায়ের শরীরে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে তাসলিমা বেগম গুরুতর আহত হন। স্থানীয়রা দেখতে পেয়ে গুরুতর আহত তাসলিমা বেগম দ্রুত উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দাবি করছেন, নেশার টাকার জন্য নিজের মায়ের উপর হামলার মতো ঘটনা সমাজের জন্য এক অশনি সংকেত। এলাকাবাসী দ্রুত ছাব্বির হোসেন বাবুর শাস্তির দাবি জানিয়েছেন। ঘটনার বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, আমরা খবর পেলে ঘটনাস্থলে গিয়ে সাব্বির হোসেন বাবুকে আটক করি। ঘটনাটি প্রাথমিকভাবে তদন্ত করা হচ্ছে। অভিযোগ পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ

জনপ্রিয়