১৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ - ৩১ মে, ২০২৬ - 31 May, 2026

রংপুরে ২৮নং ওয়ার্ড বিএনপির মিছিল অনুষ্ঠিত

301
2025-10-16 02:25:32

news-picture

নিজস্ব প্রতিবেদকঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুরের বিএনপির রাজনীতিকে জাগ্রত ও দুর্বার করার লক্ষ্যে রংপুর মহানগরীর ২৮ নং ওয়ার্ড বিএনপি নির্বাচনী মিছিল করেছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে নগরীর ২৮ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে উক্ত নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি ২৮ নং ওয়ার্ডের সাজাপুরে শুরু হয়ে চকবাজার, সালামের মোড় হয়ে কামারের মোড় গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনায় ২৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব মমিনুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ-সভাপতি আলহাজ্ব শহিদুল ইসলাম সহিদ, সাধারণ সম্পাদক মোকলেসার রহমান, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর, সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাকিম মিয়া, প্রচার সম্পাদক কচিম মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক শুকুর আলী, কোষাধ্যক্ষ মোঃ আশরাফুল ইসলাম, সিনিয়র সদস্য মহিবুবর রশিদ শাহিন।

মিছিল শেষে সভাপতির বক্তব্যে মমিনুল ইসলাম বলেন, আমরা জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমাদের নির্বাচনী কার্যক্রম শুরু করলাম। এ প্রচরণা চলতে থাকবে নির্বাচন পর্যন্ত। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আমরা বিএনপির মনোনীত প্রার্থীকে অবশ্যই এমপি হিসেবে বের করে নিয়ে আসবো।

এ সময় মহানগরীর ২৮ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের‌ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ

জনপ্রিয়