১১ ফাল্গুন, ১৪৩২ - ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ - 23 February, 2026

কুড়িগ্রামে সবাগ্রহীতাদের মুখোমুখি সংলাপ

3 weeks ago
114


কুড়িগ্রাম প্রতিনিধি:

স্থানীয় সরকারের বিভিন্ন সরকারি সেবা সাধারণ জনগনের কাছে পৌছে দেয়ার লক্ষ্যে সেবাদাতা ও সেবাগ্রহীতাদের মধ্যে মুখোমুখি সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি)  দুপুরে মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় জেলা সদরের যাত্রাপুর ইউনিয়ন পরিষদের হলরুমে এই সংলাপ অনুষ্ঠিত হয়।

সংলাপে যাত্রাপুর ইউনিয়নের বিভিন্ন চরাঞ্চলের অর্ধশত নারী- পুরুষ সেবা গ্রহণের সময় নিজেদের অভিজ্ঞতা আর নানারকম হয়রানীর বিষয়গুলো তুলে ধরেন। পাশাপাশি ইউনিয়ন পরিষদের সেবাদাতাগণ তাৎক্ষণিক সমস্যাগুলো সমাধান করেন এবং জটিল বিষয়গুলো সমাধানের আশ্বাস দেন।

ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা ভগবতীচরের বাসিন্দা ধনেশ্বরী রানী বলেন,' আমি আইজ ৩দিন থাকি ছেলের জন্মনিবন্ধন করাতে আসি,অনলাইনে আবেদন করেও কাগজ পাই নাই। সংলাপে বলার পর জন্মনিবন্ধন হাতে পেলাম।'

আরেক সেবাগ্রহীতা ফেন্সী বেগম বলেন,' আমার বাবার মৃত্যু সনদ লাগবে,আজ ৪-৫ দিন ধরে ঘুরতেছি,খালি বলে সার্ভার ডাইন। সংলাপে বললাম, কাল সমাধান করতে চাইলো।'

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাজ্জাদুল হোসেন, উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা গোলাম মোস্তফা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মনছুর আলী, যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গফুর, প্রকল্প সমন্বয়কারী লুৎফর রহমান,প্রকল্প কর্মকর্তা রত্না রাণী,মাঠ সহায়ক মাইদুল ইসলাম প্রমুখ।

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth