১১ ফাল্গুন, ১৪৩২ - ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ - 23 February, 2026

হিলিতে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালন

3 weeks ago
131


হিলি প্রতিনিধি:

দিনাজপুরের হিলিতে ভারতীয় কাস্টমস বিএসএফ ও অভিবাসন পুলিশকে মিষ্টি উপহার দিয়ে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালন করা হয়েছে। সোমবার সকাল ১১টায় হিলি সীমান্তের চেকপোষ্ট গেটের শুন্য রেখায় হিলি কাস্টমস কতৃপক্ষ ভারতীয় কাস্টমস কতৃপক্ষকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানান।

হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা শাহাবুদ্দিন মজুমদার ও ভারতের হিলি কাস্টমসের সুপার অভিষেক কুমারের হাতে মিষ্টি তুলে দেন। পরে তারা ভারতের অভিবাসন পুলিশ ও বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানান ও কুশল বিনিময় করেন।

এর পরে তারা বাংলাদেশের হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট পুলিশকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানান। পরে হিলি স্থল শুল্ক স্টেশনে দিবসটি উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আন্তর্জাতিক কাস্টমস দিবসের তাৎপর্য তুলে ধরেন বক্তারা।

এসময় সেখানে কাস্টমসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth