৩ বৈশাখ, ১৪৩৩ - ১৬ এপ্রিল, ২০২৬ - 16 April, 2026

জনগনের মধ্যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তাতে ১২ই ফেব্রুয়ারীর নির্বাচনে বিএনপিকে দেশ সেবার সুযোগ দিবে- ডাঃ জাহিদ হোসেন

2 months ago
280


হিলি প্রতিনিধি:

জনগনের মধ্যে ধানের শীষের পক্ষে যে গনজোয়ার সৃষ্টি হয়েছে তাতে করে আমরা খুবই আশাবাদী যে ১২ই ফেব্রুয়ারীর জাতীয় সংসদ নির্বাচনে সাধারন ভোটাররা ধানের শীষের পক্ষে তাদের রায় প্রদান করে বিএনপিকে দেশ সেবার সুযোগ দিবে বলে আমরা আশাবাদী বলে মন্তব্য করেছেন দিনাজপুর-৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী ও স্থায়ী কমিটির সদস্য ডা.এজেডএম জাহিদ হোসেন।

সোমবার (২৬ জানুয়ারী) দুপুরে হিলির ফকিরপাড়া এলাকায় গনসংযোগকালে তিনি এই কথা বলেন। এসময় তিনি সাধারন মানুষের সাথে কুশল বিনিময় করেন তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। ধানের শীষে ভোট দিয়ে তাকে সেবা করার সুযোগ দিলে এলাকার যে সকল উন্নয়ন দরকার তা পুরনের আশ্বাস দেন।

এসময় সেখানে উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth