২৬ মাঘ, ১৪৩২ - ০৯ ফেব্রুয়ারি, ২০২৬ - 09 February, 2026

সুন্দরগঞ্জে বিএনপির নিবার্চনী পথসভা ও র‌্যালি

9 hours ago
17


হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা):

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের বিএনপির মনোনিত প্রার্থী খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলীকে বিজয়ী করার লক্ষ্যে পৌর সভায় নির্বাচনী পথসভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

          উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে শনিবার সন্ধ্যায় একটি নির্বাচনী মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ কর স্বাধীনতা চত্বরে এসে শেষ করে । পরে জেলা বিএনপির সহ-সভাপতি ও হরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোজহারুল ইসলামের সভাপতিত্বে নির্বাচনী পথসভা শুরু হয়। এতে বক্তব্য রাখেন, ধানের শীষের প্রার্থী খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী। আরও বক্তব্য দেন, জেলা বিএনপির উপদেষ্টা, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও কঞ্চিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান মো. মনোয়ার আলম সরকার, উপজেলা বিএনপির উদীয়মান তরুন নেতা বিশিষ্ট ব্যাবসায়ী,সমাজসেবক উদ্দ্যোক্তা আরেফিন আজিজ সরদার সিন্টু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ও বিআরডিবির চেয়ারম্যান ইফতেখার হোসেন পপেল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও পৌর বিএনপির যুগ্ম আহবায়ক নাহমুদুল হক রাসেল প্রমূখ।

         বক্তাগণ বলেন তারুন্যের অহংকার তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে দলমত নির্বিশেষে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড চালু করা হবে।

         প্রার্থী খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী বলেন, তিনি নির্বাচিত হলে একটি চক্ষু হাসপাতাল চালু করবেন। সেই সাথে মানুষের মৌলিক অধিকার বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবেন।

 

 

 

 

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth