২১ ফাল্গুন, ১৪৩২ - ০৬ মার্চ, ২০২৬ - 06 March, 2026

তারাগঞ্জে ইকরচালি ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আবারো গ্রেফতার

3 weeks ago
90


তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের তারাগঞ্জে অপারেশন ডেভিলহান্ট পরিচালনায় ইকরচালি ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা ইদ্রিস আলীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে ইকরচালি ইউনিয়নের মাঝেরহাট এলাকা থেকে যৌথবাহিনী তাকে গ্রেফতার করেন। গ্রেফতার ইকরচালি ইউনিয়নের চেয়ারম্যান ইদ্রিস আলী রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের আওয়ামীলীগের সাবেক সদস্য ডিউক চৌধুরীর অত্যন্ত আস্থাভাজন ছিলেন বলে জানাগেছে। উল্লেখ্য যে, গত বছরের ২৩ ফেব্রুয়ারি ইকরচালি ইউনিয়ান পরিষদ থেকে যৌথবাহিনী চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা ইদ্রিস আলীকে গ্রেফতার করেছিলেন। পরে তিনি জামিন নিয়ে বের হয়ে আসেন। তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন, ইদ্রিস আলীকে কোতয়ালী থানার একটি মামলায় যৌথবাহিনী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth