১২ চৈত্র, ১৪৩২ - ২৬ মার্চ, ২০২৬ - 26 March, 2026

গঙ্গাচড়ায় মহিলা জামায়াতের মতবিনিময় সভা:প্রথমবার প্রকাশ্যে নারীদের ব্যাপক অংশগ্রহণ

1 month ago
174


নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ মহিলা জামায়াতে ইসলামীর আয়োজনে রংপুরের গঙ্গাচড়ায় এই প্রথম প্রকাশ্যে নারী নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণে একটি মতবিনিময় সভা ও শোডাউন অনুষ্ঠিত হয়েছে। ব্যতিক্রমী এই আয়োজন স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

সোমবার (৮ ফেব্রুয়ারী) সকাল ১১টায় গঙ্গাচড়া উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ রায়হান সিরাজী।

সরেজমিনে দেখা যায়, সকাল ১০টা থেকে বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সভাস্থলে আসতে শুরু করেন। এ সময় বিপুলসংখ্যক নারী দলবদ্ধভাবে সভায় যোগ দেন। পরে নেতাকর্মীরা গঙ্গাচড়া উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোডাউন করেন । প্রায় এক কিলোমিটার দীর্ঘ এই শোডাউনে হাজার হাজার মহিলা নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়।

সভায় বক্তব্যে রায়হান সিরাজী বলেন, আমাদের দেশের একটি বিশাল অংশের ভোটার হচ্ছেন নারী। তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতেই এবার এই ধরনের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গঙ্গাচড়া উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারী আফরোজা বেগম, রংপুর মহানগর কর্মপরিষদ সদস্য ও পরশুরাম থানা নির্বাচনী কেয়ারটেকার সালমা বেগম, উপজেলা সহকারী সেক্রেটারী লাইলুন্নাহার রিনা, ইসমত আরা বেগম এবং উপজেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমিন নাহারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth