৯ ভাদ্র, ১৪৩৩ - ২৪ আগস্ট, ২০২৬ - 24 August, 2026

দুর্নীতি দূর করবে, ন্যায়ভিত্তিক উন্নয়ন আনবে—শেষ জনসভায় রায়হান সিরাজীর প্রতিশ্রুতি

638
2026-02-11 05:39:47

news-picture

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় নির্বাচনকে সামনে রেখে শনিবার সন্ধ্যায় রংপুর মহানগরীর বুড়িরহাট ঈদগাঁ মাঠসংলগ্ন খেলার মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জনসভা অনুষ্ঠিত হয়েছে। ১১ দলীয় ঐক্য জোটের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ এতে উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য রাখেন রংপুর জেলা শ্রমিক কল্যাণের সভাপতি বেলাল আবেদীন, সাবেক উপজেলা আমীর অধ্যক্ষ মো. শফিকুল আলম, গঙ্গাচড়া উপজেলা আমীর মাওলানা নায়েবুজ্জামান, হাজিরহাট থানা জামায়াতের আমীর বেলাল হোসেন, পরশুরাম থানা জামায়াতের আমীর অ্যাডভোকেট মো. মাহবুব আলম, এনসিপি রংপুর জেলা আহ্বায়ক আল মামুন, গঙ্গাচড়া উপজেলা সমন্বয়ক রিফাত চৌধুরী সহ আরও অনেকে।

রংপুর ১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মো. রায়হান সিরাজী তার বক্তব্যে বলেন,

“আগামীর বাংলাদেশ হবে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান—সব সম্প্রদায়ের মানুষের জন্য নিরাপদ ও শান্তিপূর্ণ। দেশের অন্যতম বড় সমস্যা দুর্নীতি। আমরা ক্ষমতায় এলে দুর্নীতির মূল উৎস উচ্ছেদ করে ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র গড়ে তুলব।”

তিনি আরও বলেন,

“জামায়াতে ইসলামী কৃষ্ণ নন্দিকে মনোনয়ন দেয়ায় দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে আমাদের দল প্রশংসিত হয়েছে। আমরা বেকারত্ব দূর করা, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, মসজিদ, মন্দির ও কবরস্থানের উন্নয়ন এবং প্রতিটি গ্রামে শিক্ষার সুযোগ বৃদ্ধি করার জন্য কাজ করব। আমাদের লক্ষ্য হলো এমন একটি দেশ যেখানে সবাই শান্তিতে, মর্যাদার সঙ্গে বসবাস করতে পারবে।”

রায়হান সিরাজী জনতাকে আশ্বস্ত করে বলেন,

“দেশপ্রেমিক সেনাবাহিনী নির্বাচনী ম্যাজিস্ট্রেটি রক্ষায় রয়েছে। কোনো ফ্যাসিবাদী শক্তি নির্বাচন বানচালের চেষ্টা করলে জনগণ তা প্রতিহত করবে। আমরা চাই, প্রত্যেক নাগরিক গর্বের সঙ্গে বলতে পারুক—আমাদের দেশ নিরাপদ, ন্যায়পরায়ণ ও উন্নয়নমুখী।

বক্তারা সংসদ নির্বাচনে রায়হান সিরাজীকে  বিজয়ী করার আহ্বান জানান।

সর্বশেষ

জনপ্রিয়