৯ চৈত্র, ১৪৩২ - ২৩ মার্চ, ২০২৬ - 23 March, 2026

গঙ্গাচড়ায় পানিতে ডুবে মৃগী রোগে আক্রান্ত যুবকের মৃত্যু

1 month ago
495


নিজস্ব প্রতিবেদক:

রংপুরের গঙ্গাচড়ায় পানিতে ডুবে রাজা মিয়া (৩৫) নামে মৃগী রোগে আক্রান্ত এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কোলকোন্দ ইউনিয়নের উত্তর কোলকোন্দ গ্রামের মীরপাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।

শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে তার বাড়ির পার্শ্ববর্তী তিস্তা তীর রক্ষা বাঁধের বড়পিঠে গোসল করতে নেমে তিনি গভীর পানিতে তলিয়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করলেও ততক্ষণে তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজা মিয়া ছোটবেলা থেকেই মৃগী রোগে আক্রান্ত ও মানসিকভাবে অসুস্থ ছিলেন। তিনি কোনো কাজ করতে পারতেন না এবং ভাই-বোনদের আশ্রয়ে বসবাস করতেন। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth