২৮ আষাঢ়, ১৪৩৩ - ১২ জুলাই, ২০২৬ - 12 July, 2026

বদরগঞ্জে প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইল চেয়ার বিতরণ

164
2026-02-25 02:44:40

news-picture

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের বদরগঞ্জে উপজেলা সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে ১০ জন প্রতিবন্ধীকে চলাচলের সুবিধার্থে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৩০ মিনিটে বদরগঞ্জ উপজেলা সমাজসেবা ও উপজেলা প্রশাসন আয়োজনে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন রংপুর-২ আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম। সহকারী কমিশনার ভূমি শাহাদাত হোসেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম।

হুইলচেয়ার বিতরণের সময় সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেন, সমাজের একটি বড় অংশ নানা শারীরিক ও মানসিক চ্যালেঞ্জ নিয়ে জীবনযাপন করছেন। তাদের প্রতি দয়া নয়, প্রাপ্য অধিকার নিশ্চিত করাই হওয়া উচিত সবার লক্ষ্য। শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান এবং অবাধ চলাচলের সুযোগ নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি উদ্যোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষতা বিকাশে প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা প্রয়োজন। পরিবার ও সমাজের সচেতনতা বাড়লে তাদের প্রতি বৈষম্য কমবে এবং তারা স্বাবলম্বী হয়ে উঠতে পারবেন।প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও মর্যাদা রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

সর্বশেষ

জনপ্রিয়