৩০ ফাল্গুন, ১৪৩২ - ১৪ মার্চ, ২০২৬ - 14 March, 2026

পীরগঞ্জে নবনির্বাচিত এমপির সংবর্ধনা অনুষ্ঠিত

2 weeks ago
143


পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগঞ্জে নবনির্বাচিত এমপি মহোদয়ের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ খেলাফত মজলিসের আয়োজনে

উপজেলা পরিষদ হলরুমে বুধবার সকালে উক্ত সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা শাখার খেলাফত মজলিসের সভাপতি আব্দুর রাজ্জাক কাসেমীর সভাপতিত্ব প্রধান অতিথি নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা  নুরুল আমিন তার বক্তব্যে বলেন, আমাকে উপজেলা সকাল শ্রেণির লোকজন এমপি নির্বাচীত করেছেন। আমিও সবসময় মানুষের সেবায় নিয়োজিত থাকতে চাই। কেউ যেন মব তৈরি করতে না পারে এটা আমাদের সকলকেই খেয়াল রাখেন হবে। আমি পীরগঞ্জবাসীর খাদেম হয়ে থাকতে চাই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন, উপজেলা কমিশনার ভূমি তানভীর আহমেদ, পীরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ সোহেল রানা এবং ১১ দলের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth