১৪ ফাল্গুন, ১৪৩২ - ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ - 26 February, 2026

জুনিয়র বৃত্তি পরীক্ষায় উপজেলার মধ্যে প্রথমস্থান অধিকার করেছে ব্লু স্টার পাবলিক স্কুল

2 hours ago
17


ডোমার (নীলফামারী) প্রতিনিধি:

২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফলে নীলফামারীর ডোমার উপজেলার ব্লু স্টার পাবলিক স্কুল

এবার প্রথম অংশগ্রহণ করেই সাফল্যের স্বাক্ষর রেখেছে। চলতি বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েই উপজেলার মধ্যে প্রথমস্থান অধিকার করেছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, চলতি বছর বৃত্তি পরীক্ষায় বিদ্যালয় থেকে ২১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ১৭ জন শিক্ষার্থী কৃতিত্বের সঙ্গে বৃত্তি অর্জন করেছে, যা প্রতিষ্ঠানের জন্য গৌরবের বিষয়।

বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ট্যালেন্ট পুলে উত্তীর্ণ হয়েছে ৮ জন এবং সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ৯ জন শিক্ষার্থী। শিক্ষার্থীর এ সাফল্যে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও পরিচালনা পর্ষদের সদস্যরা আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছেন।

অত্র প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল ওয়াকিল হাসান বলেন, “শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টা, নিয়মিত অধ্যবসায় এবং শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানের ফলেই এ সাফল্য অর্জিত হয়েছে।” তিনি ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন।

প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ অর্জন বিদ্যালয়ের সুনাম আরও বৃদ্ধি করবে এবং আগামীতেও শিক্ষার্থীরা অনুরূপ সাফল্য বয়ে আনবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেছেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth