২৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ - ১২ জুন, ২০২৬ - 12 June, 2026

পাটগ্রামে সড়ক দুর্ঘটনায় ওয়ালটন প্লাজার ম্যানেজার নিহত

157
2026-03-01 04:46:51

news-picture

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের পাটগ্রামে সড়ক দুর্ঘটনায় ওয়ালটন প্লাজার ম্যানেজার রফিকুজ্জামান পলাশ (৩৭) নিহত হয়েছেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারী) সকালে পাটগ্রাম উপজেলার ঢাকা-বুড়িমারী মহাসড়কের বকুলতলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। রফিকুজ্জামান পলাশ পাটগ্রাম ওয়ালটন প্লাজায় কর্মরত ছিলেন।

নিহত রফিকুজ্জামান পলাশ রংপুরের বদরগঞ্জ উপজেলার মাস্টারপাড়া এলাকার গোলাম মোস্তফার ছেলে।

পুলিশ, ওয়ালটন প্লাজা সূত্র ও স্থানীয়রা জানায়, গ্রাহকের কাছে পাওনা টাকা আদায়ের উদ্দেশ্যে শনিবার সকালে পলাশ তার এক সহকর্মীকে সঙ্গে নিয়ে বাউরা ইউনিয়নের এক গ্রাহকের কাছে যাচ্ছিলেন। তারা পৃথক দুটি মোটরসাইকেলে করে পাটগ্রাম থেকে রওনা হন। বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের মোমিনপুর শিমুলতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় পলাশ। পরে বড়খাতা হাইওয়ে থানা ও পাটগ্রাম থানা পুলিশ লাশ উদ্ধার করে।

বড়খাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ সরকার জানান, ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যান। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে এবং পলাতক ট্রাকটি শনাক্তে পুলিশ কাজ করছে।

সর্বশেষ

জনপ্রিয়