১৬ ফাল্গুন, ১৪৩২ - ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ - 28 February, 2026

১৯ বছর পর আদালতের রায়ে আ.লীগ অফিস উচ্ছেদ করে জমি ফেরত পেলেন প্রকৃত মালিক

1 hour ago
9


রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারী উপজেলা শহরের টিএনটি এলাকায় ১৯ বছর পর আদালতের রায়ে উপজেলা আ.লীগের অফিস ও দোকানঘর উচ্ছেদ করা হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা এগারোটার দিকে উপজেলা শহরের টিএনটি এলাকায় সাড়ে ১৫ শতাংশ জমিতে থাকা স্থাপনা উচ্ছেদ করে প্রকৃত মালিকদের দখল বুঝিয়ে দেয়ার জন্য রায় প্রদান করেন কুড়িগ্রাম আদালতের সিনিয়র সিভিল সহকারি জজ (রৌমারী) মো. ফিরোজ কবির।

দীর্ঘ ১৯ বছর ধরে অবৈধভাবে এবং ক্ষমতার দাপট দেখিয়ে রাবেয়া, মজিবুর ও মমিন উদ্দিন দোকানঘর তুলে ভাড়া দেন। একই যায়গা জবরদখল করে আ.লীগ অফিস করেন স্থানীয় আ.লীগ নেতারা।

রায় পেয়ে জবরদখলকৃত জমিতে থাকা দোকানঘর ও আ.লীগ অফিস উচ্ছেদ করে প্রকৃত মালিক মাফুজল ও তার ওয়ারিশদের কাছে লাল নিশান টাঙিয়ে বুঝিয়ে দেন কুড়িগ্রাম কোর্টের নাজির মো. গোলাম রহমান ও কোর্ট পুলিশ উপ-পরিদর্শক (এসআই) ময়নুল হক। এসময় অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

এদিকে উচ্ছ্বাস প্রকাশ করে জমির প্রকৃত মালিক অলি আহমেদ, বকুল মিয়া, করিয়উল ও মোকছেদুলসহ অনেকেই  বলেন, দীর্ঘ ১৯ বছর আইনি লড়াই করে আমাদের পৈত্রিক জমি ফেরত পেয়েছি। তাই বিজ্ঞ আদালতের রায়ে আমরা খুশি।

রৌমারী থানার ওসি কাওসার আলী জানান, বিজ্ঞ আদালত কর্তৃক কমিশনের মাধ্যমে উচ্ছেদ বিষয় অবহিত করেন। পরে কোর্টের নাজির ও পুলিশ এসে তারা জবরদখলকৃত জমি উচ্ছেদ করে প্রকৃত মালিককে বুঝিয়ে দেন।

জবরদখলকৃত জমি ফেরত পেতে ২০০৭ সালে কুড়িগ্রাম আদালতে মামলা দায়ের করেন বাদিপক্ষ মাফুজলসহ অনেকেই।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth