১২ শ্রাবণ, ১৪৩৩ - ২৭ জুলাই, ২০২৬ - 27 July, 2026

সীমান্তে বিএসএফ সদস্যের আঘাতে বাংলাদেশি যুবক আহত

464
2026-03-05 04:09:35

news-picture

হাবিবুল হাসান হাবিব, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর ডিমলা সীমান্তে বিএসএফ সদস্যের আঘাতে এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (৪ মার্চ ) দুপুর আনুমানিক ১টা দিকে ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই এলাকার সীমান্ত পিলার ৭৯২/৩-এস এর নিকটবর্তী বাংলাদেশের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

আহত বাংলাদেশী নাগরিক মো. হোসেন আলী (১৯), পিতা: মো. রফিকুল ইসলাম (৪৫), গ্রাম- পশ্চিম ছাতনাই ০১ নং ওয়ার্ড, পোস্ট অফিস: দারাজগঞ্জ, থানা: ডিমলা, জেলা: নীলফামারীর বাসিন্দা। জানা যায়, ঘটনার সময় তিনি সীমান্ত সংলগ্ন নিজ জমিতে কাজ করছিলেন।

অভিযোগ রয়েছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী Border Security Force (বিএসএফ)-এর ৩০ রানীনগর ব্যাটালিয়নের কৃষ্ণা ক্যাম্পের এক সদস্য পিছন দিক থেকে এসে রাইফেলের বাট দিয়ে বাংলাদেশী নাগরিক হোসেন আলীকে সজোরে আঘাত করেন। এতে তার মাথা ফেটে যায় এবং তিনি ঘটনাস্থলেই গুরুতর রক্তাক্ত অবস্থায় অজ্ঞান হয়ে পড়েন।

পরবর্তীতে পার্শ্ববর্তী জমিতে কর্মরত অন্যান্য বাংলাদেশি নাগরিকগণ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করেন। ঘটনার পর সংশ্লিষ্ট বিএসএফ সদস্য ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়।  স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলার ঠাকুরগঞ্জ বাজারের একটি ফার্মেসিতে নিয়ে যান, যেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

 

ঘটনার সত্যতা স্বীকার করেছেন সুবেদার সাইফুজ্জামান,কোম্পানি কমান্ডার, বালাপাড়া বিজিবি ক্যাম্প।  এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

স্থানীয়দের মধ্যে এ ঘটনায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। সীমান্তে বাংলাদেশীদের নিরাপত্তা ও সাধারণ নাগরিকদের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

 

সর্বশেষ

জনপ্রিয়