৬ বৈশাখ, ১৪৩৩ - ২০ এপ্রিল, ২০২৬ - 20 April, 2026

ডোমারে বিএডিসির সার বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা

1 month ago
167


ডোমার (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর ডোমারে লাইসেন্স ছাড়া বিএডিসির সার বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৪ মার্চ) বিকেলে উপজেলার গোমনাতী বাজারে এই জরিমানার দন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী। ভ্রাম্যমান আদালতে  মো. নুর আলম নামে এক ব্যক্তিকে এ জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শায়লা সাঈদ তন্বীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শায়লা সাঈদ তন্বী জানান, সার ব্যবস্থাপনা আইন ২০০৬-এর ৮(২) ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। গোমনাতী বাজার সংলগ্ন এলাকায় লাইসেন্সবিহীনভাবে বিএডিসির সার বিক্রির অপরাধে মো. নুর আলমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযুক্ত ব্যক্তি দোষ স্বীকার করায় তাকে প্রথমবারের মতো সতর্ক করা হয়েছে বলেও  জানান তিনি।

তিনি আরও জানান, কৃষকদের স্বার্থ রক্ষা ও সার কালোবাজারি প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth