৯ বৈশাখ, ১৪৩৩ - ২২ এপ্রিল, ২০২৬ - 22 April, 2026

স্যালাইন ভেবে কীটনাশক মেশানো শরবত পান করে একই পরিবারের মা ছেলেসহ ৩ জন হাসপাতালে

1 month ago
120


ডোমার নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর ডোমারে ইফতারের সময় খাবার স্যালাইন ভেবে কৃষি জমিতে ব্যবহারের জন্য রাখা কীটনাশক মেশানো শরবত পান করে একই পরিবারের তিনজন অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি কাওলা নামক এলাকায় এ ঘটনা ঘটে।

অসুস্থ ব্যক্তিরা হলেন চিলাহাটি কাওলা এলাকার বাসিন্দা আলমের স্ত্রী মর্জিনা বেগম (৩৫) এবং তাদের দুই সন্তান স্বাধীন (১৭) ও ফাহিম ইসলাম (৭)।

ঘটনার বিষয়ে স্থানীয়রা বাসিন্দা আলামিন জানায়, "ইফতারের সময় আলমের বড় মেয়ে কৃষি জমিতে দেওয়ার জন্য আনা কীটনাশক খাবার স্যালাইন ভেবে পানিতে গুলিয়ে শরবত বানিয়ে পরিবারের সদস্যদের ইফতারের সঙ্গে পান করতে দেন। কিছুক্ষণ পর পরিবারের তিন সদস্য অসুস্থ হয়ে পড়েন। এমতাবস্থায় মর্জিনার স্বামী ঢাকায় থাকার কারণে প্রতিবেশী ও স্বজনদের সহায়তায় তাদের হাসপাতালে নেওয়া হয়।"

অপর প্রতিবেশী আমিনুল ইসলাম জানান, "আলু ক্ষেতে দেওয়ার জন্য কীটনাশক আনা হয়েছিল। স্যালাইন ও কীটনাশক একসঙ্গে থাকার কারণে ভুলবশত দুটোই পানিতে গুলিয়ে পান করার পর তারা অসুস্থ হয়ে পড়েন। অবস্থার অবনতি হলে স্থানীয় গ্রাম্য চিকিৎসক দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পৌঁছে দেন।"

এবিষয়ে ডোমার মডেল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মাহমুদুল হাসান জানান, "রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে তিনজন রোগী হাসপাতালে আসেন। তাদের ভাষ্য অনুযায়ী, স্যালাইন ভেবে কীটনাশক মেশানো পানি পান করেছেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন এবং আগামী ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে।"

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth