রংপুরে ৯৭-৯৫ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিন
নিজস্ব প্রতিবেদক :
প্রতি বছরের ন্যায় পবিত্র মাহে রমজান উপলক্ষে সামাজিক ও অরাজনৈতিক সংগঠন রংপুর বিভাগীয় ৯৭-৯৫ ফাউন্ডেশন-এর উদ্যোগে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত রোববার রংপুর শহরের বিএডিসি সেচ ভবনে বিভাগীয় আহবায়ক উজ্জ্বল আহমেদ বৃটেনের সভাপতিত্বে আবতাবুজ্জামান চয়নের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন হুসেইন আলতাফ আরো বক্তব্য দেন যুগ্ম আহবায়ক আব্দুল মোনায়েম, সদস্য সচিব আজিজুর রহমান, চেয়ারম্যান হোসেন শহীদ সোরওয়ার্দী গ্রেনেড বাবু, মিসেস মাফিয়া ইসলাম মেঘলা,আশিকুর রহমান টুলটুল, মাহবুবর রহমান মাহবুব প্রমূখ।অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে আলহাজ্ব আখেরুজ্জামান মানু এছাড়াও বিভিন্ন জেলা ও উপজেলা হতে আগত বন্ধু - বান্ধবীরা উপস্থিত ছিলেন। ইফতার শুরু হওয়ার আগে বিভিন্ন মাদ্রাসায় অধ্যয়নরত ছাত্রদের মাঝে ইফতার বিতরণ করা হয়। মোনাজাতে
বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, দেশের উন্নতি ও মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি বজায় থাকার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।ইফতার মাহফিলে সংগঠনের সদস্যরা একত্রিত হয়ে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের বন্ধন আরও মজবুত করার প্রত্যয় ব্যক্ত করেন।