১৬ বৈশাখ, ১৪৩৩ - ৩০ এপ্রিল, ২০২৬ - 30 April, 2026

ব্রিগেডিয়ার জেনারেল সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ  কমিশনার

5 hours ago
45


নিজস্ব প্রতিবেদক:

রংপুর উত্তর-পশ্চিম রিজিয়নের অতিরিক্ত মহাপরিচালক ও রিজিয়ন কমান্ডার, ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছেরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ  কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ ।

এসময় পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি রংপুর মহানগর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিশ্চিতকরণ, এবং অপরাধ দমনে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

উভয় পক্ষ নিজ নিজ দায়িত্ব পালনের ক্ষেত্রে আন্তঃসংস্থাগত সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার করার উপর গুরুত্বারোপ করেন। একইসাথে, জনস্বার্থে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপদ সমাজ গঠনে ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।

রংপুর মহানগরের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত করতে সংশ্লিষ্ট সকল সংস্থার কার্যকর সমন্বয় অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

এছাড়াও পুলিশ কমিশনার রংপুর ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, মেজর জেনারেল এ বি এম ফয়সাল বাতেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ মহোদয়।

সাক্ষাৎকালে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি রংপুর মেট্রোপলিটন এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা জোরদারকরণ এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে সমন্বিত কার্যক্রম নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

উভয় পক্ষই নিজ নিজ দায়িত্ব পালনের ক্ষেত্রে আন্তঃসংস্থাগত সহযোগিতা আরও সুদৃঢ করার প্রত্যয় ব্যক্ত করেন। একইসাথে জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং উন্নত আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে ভবিষ্যতে আরও কার্যকর ও সমন্বিত উদ্যোগ গ্রহণের আশাবাদ ব্যক্ত করা হয়।

সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় রংপুর মহানগরীতে শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth