২৭ ফাল্গুন, ১৪৩২ - ১১ মার্চ, ২০২৬ - 11 March, 2026

রংপুরে ভ্রাম্যমান আদালত: চার প্রতিষ্ঠানে দেড় লাখ টাকা জরিমানা

2 hours ago
119


নিজস্ব প্রতিবেদক:

রংপুর মহানগরীর  পায়রা চত্বর ও জাহাজ কোম্পানির মোড় এলাকায় যৌথ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত সদর কোম্পানি, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৩) এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর মহানগরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমান আদালতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ধারায় মোড়কবিহীন পণ্য বিক্রয়ের অপরাধে চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানা করা হয়। এর মধ্যে টপটেন মার্টকে ৫০ হাজার টাকা, ভিন্টেজ ওয়ার্ল্ডকে ৫০ হাজার টাকা, রয়ালিটি মেগামলকে ৩০ হাজার টাকা এবং নিশাত বেনারশীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে মোট জরিমানার পরিমাণ দাঁড়ায় ১ লাখ ৫০ হাজার টাকা।

র‍্যাব-১৩ জানায়, অবৈধ মজুতদারি, অতিরিক্ত দামে পণ্য বিক্রি এবং খাদ্যে ভেজালের মতো অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

র‍্যাব-১৩ এর পক্ষ থেকে স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth