৩০ ফাল্গুন, ১৪৩২ - ১৪ মার্চ, ২০২৬ - 14 March, 2026

রংপুরে জেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

2 hours ago
23


নিজস্ব প্রতিবেদক:

পবিত্র মাহে রমজান উপলক্ষে রংপুর জেলা বিএনপির উদ্যোগে এক দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) বিকেলে নগরীর কামাল কাছনারআগামীর চাষীকমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। এছাড়াও বিভিন্ন উপজেলা থেকে আগত নেতাকর্মী, আইনজীবী, পেশাজীবী এবং বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।

ইফতারপূর্ব আলোচনা সভায় রংপুর- আসনের সংসদ সদস্য পদপ্রার্থী গোলাম রাব্বানী তাঁর বক্তব্যে বলেন, "দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনের একটি সুন্দর বাসযোগ্য, সুখী সমৃদ্ধ বাংলাদেশ তথা আধুনিক রংপুর গড়তে হবে। এই লক্ষ্য বাস্তবায়নে তিনি সকলের সহযোগিতা দোয়া কামনা করেন।"

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রংপুর - গঙ্গাচড়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোকাররম হোসেন সুজন। রংপুর - (পীরগাছা-কাউনিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব এমদাদুল হক ভরসা। রংপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য লিটন পারভেজ সুফিয়া খাতুন। জেলা বিএনপির সদস্য সচিব মরহুম আনিছুর রহমান লাকুর সহধর্মিণী রেজওয়ান সুলতানা লুনা।

সভাপতির বক্তব্যে সাইফুল ইসলাম মহান আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন এবং পবিত্র মাহে রমজানের এই আয়োজনে, স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়ে অনুষ্ঠান সফল করায় সকলকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে এক বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয়। একইসঙ্গে মুসলিম উম্মাহর শান্তি, বর্তমান রাষ্ট্রনায়ক তারেক রহমানসহ উপস্থিত সকলের সুখী সমৃদ্ধ জীবন কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth