২২ চৈত্র, ১৪৩২ - ০৬ এপ্রিল, ২০২৬ - 06 April, 2026

পীরগঞ্জে পূবালী ব্যাংকের উদ্যোগে ক্যাশলেস ব্যাংকিং সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

4 hours ago
24


পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগঞ্জে “লেনদেন হচ্ছে ক্যাশলেস এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার কসিমন্নেসা বালিকা বিদ্যালয় মোড়ে গিয়াস মার্কেটের সামনে এই প্রচার-প্রসারমূলক কর্মশালার আয়োজন করে পূবালী ব্যাংক।

কর্মশালায় ব্যাংকের গ্রাহক ও স্থানীয় জনগণের লেনদেনকে আরও সহজ, দ্রুত ও নিরাপদ করতে ক্যাশলেস ব্যাংকিং সেবার বিভিন্ন দিক তুলে ধরা হয়। বিশেষ করে ডিজিটাল লেনদেনের সুবিধা, সময় সাশ্রয়, স্বচ্ছতা এবং নিরাপত্তা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, রংপুরের উপ ব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ আলতাব হোসেন, রংপুর শাখার সহকারী মহা ব্যবস্থাপক ও শাখা প্রধান আরিফ মাহমুদ, রংপুর পীরগঞ্জ উপশাখার প্রিন্সিপাল অফিসার সাদী আল-আরাফাত সিদ্দিকী,রংপুর পীরগঞ্জ ব্যবসায়ী ফোরামের সভাপতি এনামুল হক, রংপুর পীরগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী নোমান ইকবাল খসরু ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা গ্রহণের মাধ্যমে গ্রাহকরা ঘরে বসেই সহজে লেনদেন করতে পারবেন। এতে যেমন সময় বাঁচবে, তেমনি ঝুঁকিও কমবে। তারা সবাইকে ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার সাথে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

কর্মশালায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গ্রাহক ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth