২৩ চৈত্র, ১৪৩২ - ০৭ এপ্রিল, ২০২৬ - 07 April, 2026

লালমনিরহাটে ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

11 hours ago
30


খাজা রাশেদ,লালমনিরহাট:

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে,জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস লালমনিরহাট এর আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরের আওতায় ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ( ৫ এপ্রিল) সকাল ৯.৪৫  মিনিটে  লালমনিরহাট রেলওয়ে সোহরাওয়ার্দী মাঠে অনুষ্ঠিত, লালমনিরহাট জেলা ক্রীড়া অফিসার জনাব মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে, উক্ত  অনূর্ধ্ব-১৫ ( বালক) ভলিবল প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন, লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাসেল মিয়া।

বিশেষ অতিথি জেলা তথ্য অফিসার সৌমিক রায়,  জেলার ভলিবল রেফারি,সাবেক খেলোয়াড় ও  জেলা বিএনপি'র  ক্রীড়া বিষয়ক সম্পাদক  রেজাউল ইসলাম, জেলা বিএনপি'র  পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ বকুল প্রমূখ।

প্রতিযোগিতায় বক্তৃতা পরবর্তীতে, প্রধান অতিথিসহ সকল অতিথি অংশগ্রহণকারী সকল খেলোয়াড়কে জার্সি প্রদান করেন। উক্ত প্রতিযোগিতায় আট টি মাধ্যমিক বিদ্যালয়/মাদ্রাসা অংশগ্রহণ করে। একদিন ব্যাপী এই ভলিবল প্রতিযোগিতার ফাইনাল খেলা একই মাঠে অনুষ্ঠিত হয়। খেলা শেষে অতিথিগণ বিজয়ী দল, তিস্তা খলিলুর রহমান খাদেম উচ্চ বিদ্যালয় কে চ্যাম্পিয়ন ট্রফি  ও কালেক্টরেট কলেজিয়েট স্কুল কে রানার আপ ট্রফি এবং টুর্নামেন্ট সেরা খেলোয়াড়কে ক্রেস্ট প্রদান করেন

সময়ে,ক্রীড়া শিক্ষক,কোচ, ম্যানেজার,অভিভাবকবৃন্দ,খেলোয়াড়গণ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth