৪ অগ্রহায়ণ, ১৪৩৩ - ১৮ নভেম্বর, ২০২৬ - 18 November, 2026

তারাগঞ্জ হাইওয়ে থানা পরিদর্শন করলেন- হাইওয়ে পুলিশ সুপার

432
2026-04-08 04:38:52

news-picture

আব্দুর রহিম, রংপুর সদর:

রংপুরের তারাগঞ্জ হাইওয়ে থানা বার্ষিক পরির্দশন এবং অফিসার ও ফোর্সদের সাথে মত-বিনিময় করেন হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের পুলিশ সুপার জনাব আবু তোরাব মোঃ শামছুর রহমান।  তারাগঞ্জ হাইওয়ে থানা পরিদর্শন  শুরুতেই তারাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান পুলিশ সুপারকে আনুষ্ঠানিকভাবে সশস্ত্র সালাম প্রদান করেন এবং ফুল দিয়ে বরণ করেন ৷ রংপুর হাইওয়ে রিজিয়নের পুলিশ সুপার জনাব আবু তোরাব মোঃ শামছুর রহমান থানার বিভিন্ন ইউনিট ঘুরে ফিরে দেখেন ও সকল অফিসারদের খোঁজ-খবর নেন। হাইওয়ে পুলিশ সুপার বলেন পুলিশের সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে প্রতিপালন করতে হবে এবং থানার সার্বিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন ও রংপুর-সৈয়দপুর মহাসড়ক গতিশীল রাখতে হবে ৷ ( ওসি) মোস্তাফিজুর রহমান বলেন রংপুর-সৈয়দপুর মহাসড়কে এবার যানজট খুবই কম ছিল মানুষজন শান্তি ভাবে তাদের গন্তব্যে পৌঁছে ঈদ করতে পেরেছে ৷  

সর্বশেষ

জনপ্রিয়