২৪ চৈত্র, ১৪৩২ - ০৮ এপ্রিল, ২০২৬ - 08 April, 2026

সুন্দরগঞ্জে ৬ বছরের মেয়েকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ১

5 hours ago
21


হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা):

গাইবান্ধার সুন্দরগঞ্জে ৬ বছরের এক মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যবসায়ীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোমবার বিকালে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের রামদেব মিয়াজীপাড়া গ্রামে।

থানা পুলিশ ও স্থানীয়দের নিকট থেকে জানা গেছে, ঘটনার দিন সোমবার বিকালে বাড়ির পাশে ৩ হতে ৪ জন শিশু খেলছিল। এ সময় স্থানীয় মো. ছাত্তার পাটোয়ারী (৫২) ওই মেয়েকে ৫০০ টাকার প্রলোভন দেখিয়ে পাশের একটি ভুট্টা ক্ষেতে নিয়ে গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। ঘটনাটি অন্য শিশুরা দেখে ফেললে তারা তাৎক্ষণিক ভাবে স্বজনদের খবর দেয়।

পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা ছুটে এসে তাকে আটক করার চেষ্টা করলে ছাত্তার পাটোয়ারী দ্রুত পালিয়ে গিয়ে তার ভাইয়ের বাড়ির ঘরের ছাদে আত্মগোপন করে। খবর পেয়ে বামনডাঙ্গা তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে আটক করে।

বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আব্দুর জব্বার, ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি অত্যন্ত লজ্জাজনক। তিনি তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচারের দাবি জানান।

থানার ওসি শাহীন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, এ ঘটনায় মেয়ের জ্যেঠা মো. মাহফুজুর রহমান বাদী থানায় মামলা করেছে। মেয়েটির স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth