৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ - ২৩ মে, ২০২৬ - 23 May, 2026

ফুলবাড়ীতে মাদ্রাসা শিক্ষক কর্তৃক বলৎকারের অভিযোগ: শাস্তির দাবিতে মানববন্ধন

152
2026-04-08 04:44:27

news-picture

আঞ্চলিক প্রতিনিধি:  

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদ্রাসা শিক্ষক কর্তৃক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। এঘটনার প্রতিবাদে খড়িবাড়ি বাজার সংলগ্ন এসএস দারুল খাঈর মাদ্রাসায় সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ তারিখ রাতে পার্শ্ববর্তী একটি অনুষ্ঠানে এলাকাবাসী অংশ নিতে গেলে ওই মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী তাফসীর সরকার (৮), পিতা শাহিন সরকার, গ্রাম রাম রাম সেন, মাদ্রাসায় অবস্থান করছিল। অভিযুক্ত শিক্ষক হামিদুল হক, পিতা নুরুল হক, গ্রাম হাজীটারী (পুর ইউনিয়ন), তাকে জোরপূর্বক বলৎকার করেন বলে অভিযোগ উঠেছে।

পরবর্তীতে শিশুটি বাড়ী যাওয়ার চেষ্টা করলেও তাকে যেতে দেওয়া হয়নি। মঙ্গলবার বাবার অসুস্থতার কথা বলে সে বাড়ীতে ফিরে আসে। বাড়ীতে এসে কান্নাকাটি করলে পরিবারের সদস্যদের কাছে পুরো ঘটনা খুলে বলে সে।

এ ঘটনার প্রতিবাদে গতকাল সোমবার রাতেই ক্ষুব্ধ এলাকাবাসী মাদ্রাসাটিতে তালা ঝুলিয়ে দেয়। বর্তমানে পরিস্থিতি উত্তপ্ত থাকায় এলাকায় উদ্বেগ বিরাজ করছে।

এ বিষয়ে শিশুটির বড় ভাই সেতু সরকার বলেন,

“আমার ছোট ভাই মাদ্রাসায় পড়ে। সেদিন রাতে সবাই বাইরে অনুষ্ঠানে থাকায় ওই শিক্ষক সুযোগ নিয়ে তার ওপর নির্যাতন চালায়। আমার ভাই বাড়ীতে এসে কান্নাকাটি করে এবং আমাদের সব জানায়। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে দোষীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এসএস দারুল খাঈর মাদ্রাসার প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার  আব্দুস ছালাম সুজা জানান,এই জঘন্য ঘটনা সঙ্গে যে শিক্ষক জড়িত তার শাস্তির দাবি জানাচ্ছি।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি)  মাহমুদ হাসান নাঈম জানান, অভিযোগকারীরা থানায় এসেছেন। মামলার প্রস্তুতি চলছে

সর্বশেষ

জনপ্রিয়