৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ এবং ৪৭ তম বিজ্ঞান মেলা, ১০ম বিজ্ঞান বিষয়ক অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা শুভ উদ্বোধন
আতিউর রহমান, বিরল (দিনাজপুর):
৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ এবং ৪৭ তম বিজ্ঞান মেলা, ১০ম বিজ্ঞান বিষয়ক অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে বিরল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জিমরান মোহাম্মদ সায়েক।
বিশেষ অতিথি সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস, থানার অফিসার ইনচার্জ মোঃ আল এমরান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. পার্থ জ্বিময় সরকার, উপজেলা কৃষি অফিসার রুম্মান আকতার, উপজেলা সমাজসেবা অফিসার রাজুল ইসলাম, ভ্যাটেরিনারি সার্জন আখতারুজ্জামান, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আরিফ ইকবাল বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বোর্ডহাট কলেজ এর সহকারী অধ্যাপক বিধান কুমার দত্ত।
আনুষ্ঠানিক উদ্বোধন শেষে অতিথিবৃন্দ মেলার স্টলসমূহ পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রযুক্তির বিষয়ে অবগত হোন।