২০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ - ০৪ জুন, ২০২৬ - 04 June, 2026

পীরগঞ্জে প্রধানমন্ত্রীর বরাদ্দের খাল খনন কাজে শ্রমিক নিয়োগ

161
2026-04-19 23:33:56

news-picture

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি :

রংপুরের পীরগঞ্জ প্রধানমন্ত্রী তারেক রহমান সাড়ে আট কিলোমিটার নদী খননের বরাদ্দ দিয়েছে।

উপজেলার ১২ মিঠিপুর ইউনিয়নের খাল খনন কাজের উপজেলা প্রশাসন শ্রমিক নিয়োগ করে।

ইউনিয়নটির আত্রাই বিল থেকে গোপালগঞ্জ ব্রীজ গামি ডোমজানা খাল খনন কাজে মিঠিপুর ইউনিয়নের ৫ শত ৬ জন শ্রমিক দিয়ে উক্ত খালটি খনন করবে। এতে করে প্রতেক শ্রমিক ৫ শত টাকা হাড়ে দিনের বিল পাবে।

১৮ এপ্রিল মিঠিপুর ইউনিয়নের পাশে পান বাজার উচ্চ বিদ্যালয় মাঠে পীরগঞ্জ উপজেলা প্রশাসন এবং চেয়ারম্যান শ্রমিক যাচাই-বাছাই সম্পন্ন করে। 

আগামী সপ্তাহের মধ্যে উক্ত নদীটি খনন কাজ অনুষ্ঠানিক ভাবে  উদ্বোধন করা হবে বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আজিজ জানান।

সর্বশেষ

জনপ্রিয়