৬ বৈশাখ, ১৪৩৩ - ১৯ এপ্রিল, ২০২৬ - 19 April, 2026

‎সৈয়দপুরে জামাইয়ের মারধরে শ্বশুর শ্বাশুরীসহ আহত-১০

4 hours ago
40


সৈয়দপুর প্রতিনিধি: 

নীলফামারীর সৈয়দপুর উপজেলার কাশিরাম ইউনিয়নের পূর্ববেলপুকুর ৫ নম্বর ওয়ার্ডের ডাঙ্গাপাড়ায় মেয়ের বিয়ে নিয়ে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে শ্বশুরবাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ অন্তত ১০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনায়  রবিবার (১৯ এপ্রিল) দুপুরে নার্গিস বেগম বাদী হয়ে  তার স্বামীসহ ৮ জনের বিরুদ্ধে সৈয়দপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় সূত্র ও অভিযোগে জানা যায়, একই এলাকার মোঃ গবিরের মেয়ে নার্গিস বেগমের সঙ্গে আবেদ আলীর ছেলে ওবায়দুলের বিয়ে হয় ২০০৮ সালে। তাদের দাম্পত্য জীবনে চার কন্যা সন্তানের জন্ম হয়।

সম্প্রতি তাদের দ্বিতীয় মেয়ে মোছাঃ রাদিয়া পাড়ার এক যুবককে ভালোবেসে বিয়ে করলে বিষয়টি মেনে নিতে পারেননি তার বাবা ওবায়দুল। এ নিয়ে তিনি ক্ষুব্ধ হয়ে শ্বশুরবাড়ির লোকজন—বিশেষ করে মেয়ের নানা-নানীর ওপর দোষারোপ করে।

অভিযোগ রয়েছে, তিনি প্রায়ই তাদের গালাগাল করতেন এবং দা নিয়ে তাড়া করতেন।

পরিস্থিতি অবনতির আশঙ্কায় নার্গিস বেগম তার তিন মেয়েকে নিয়ে বাবার বাড়িতে আশ্রয় নেয়।

অভিযোগ অনুযায়ী, গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে ওবায়দুল নানার বাড়ির পাশে তার বড় মেয়ে রিমুকে পেয়ে মারধর করে। এ সময় নানার বাড়ির লোকজন প্রতিবাদ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে ক্ষিপ্ত হয়ে ওবায়দুল তার পরিবারের সদস্যদের নিয়ে দেশীয় অস্ত্রসহ শ্বশুরবাড়িতে হামলা চালায়। এতে  এলোপাতাড়ি মারধরে নারী-পুরুষসহ অন্তত ১০ জন আহত হন। গুরুতর আহত চারজনকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় নার্গিস বেগম বাদী হয়ে তার স্বামী ওবায়দুল (৩৫), নাঈম (২৫), হৃদয় (২০), জামিল (৩০), আবেদ আলী (৬৫), আলম (৪০) ও সমবারুসহ কয়েকজনের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগে  দায়ের করেন।

ঘটনার পর ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম রেজা বলেন, অভিযোগটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth