১১ বৈশাখ, ১৪৩৩ - ২৪ এপ্রিল, ২০২৬ - 24 April, 2026

সুন্দরগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ নিয়ে আলোচনা

11 hours ago
53


হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা):

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা জাতীয় পুষ্টি সপ্তাহ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দিবাকর বসাকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, উপজেলা নিবার্হী অফিসার ঈফফাত জাহান তুলি। আরও বক্তব্য রাখেন, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাক্তার বিল্পব কুমার দে, আরএমও ডাক্তার ফারজানা বিনতে ফারুক মনিকা, সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের আহবায়ক এ মান্নান আকন্দ, সাংবাদিক শাহজাহান মিঞা, জাহিদ কামাল প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারি ডেন্টাল সার্জন ডাক্তার শাহারুল ইসলাম। সভায় পুষ্টি নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। পুষ্টি বিষয়ক প্রচার-প্রচারণায় সকলের সহযোগীতা কামনা করেন। পরে পুষ্টি সপ্তাহের উদ্বোধন ও র‌্যালী অনুষ্ঠিত হয়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth