২৬ শ্রাবণ, ১৪৩৩ - ১১ আগস্ট, ২০২৬ - 11 August, 2026

পীরগঞ্জে উন্নয়ন সহায়তা প্রকল্পের কাজ  কার হচ্ছে নিম্নমানের ইট দিয়ে এলাকাবাসীর অভিযোগ

206
2026-04-30 04:02:04

news-picture

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগঞ্জে উন্নয়ন সহায়তা প্রকল্পের অধীনে ২ লাখ টাকা ব্যায়ে ১শত ৪১ ফিট  শিবপুর মধ্যে পাড়া গ্রামীণ জনপদের সলিং কাজে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের ইট।

জানান গেছে রায়পুর ইউনিয়নে মহিলা ইউপি সদস্য ববিতা বেগম কাজটি করছেন। এলাকাবাসীর অভিযোগ উপেক্ষা করে রাস্তার কাজে ব্যাবহার করা  হয়েছে ৩ নম্বর ইট । এ রাস্তা দিয়ে কয়েকদিন গাড়িঘোড়া যাতায়াত করলেই ইট গুলো ভেঙে যাবে।

 মহিলা ইউপি সদস্য  ববিতা বেগম  জানান, গ্রামবাসীর অভিযোগে কিছু ইট পাল্টে দেয়া হয়েছে আজকে এসে দেখে জান।

উপজেলা প্রকৌশলী অফিস থেকে প্লান দেয়া হয় আর কাজগুলো করে ইউনিয়ন পরিষদের লোক।

তবে কাজ করার সময় উপজেলা প্রকৌশলী অফিস কে না জানিয়ে তারা কাজগুলো সম্পন্ন করে বলে উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান বাপ্পি জানান।

সর্বশেষ

জনপ্রিয়