৩১ বৈশাখ, ১৪৩৩ - ১৪ মে, ২০২৬ - 14 May, 2026

গংগাচড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যকরী পরিষদ সম্মেলন' অনুষ্ঠিত

46
2026-05-14 20:22:26

news-picture

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গংগাচড়া উপজেলা শাখার উদ্যোগে কার্যকরী পরিষদ সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাত সাড়ে আটটায় গঙ্গাচড়া উপজেলা কার্যালয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর জেলা শাখার সভাপতি ও নোহালী ইউনিয়ন পরিষদের জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান প্রার্থী জনাব মো: বেলাল আবেদীন। তবে ব্যানারে ঘোষিত প্রধান অতিথি বিশেষ কারণে উপস্থিত থাকতে না পারায় তিনি প্রধান অতিথির দায়িত্ব পালন করেন।

গংগাচড়া উপজেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ শোয়াইবুর রহমানের সভাপতিত্বে সম্মেলন পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা মো. ওবায়দুর রহমান। এতে কার্যকরী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. বেলাল আবেদীন বলেন- শ্রমিকরা সমাজ ও রাষ্ট্রের উন্নয়নের অন্যতম চালিকাশক্তি হলেও দেশের অনেক শ্রমিক এখনো ন্যায্য অধিকার, উপযুক্ত মজুরি ও মানবিক মর্যাদা থেকে বঞ্চিত। তিনি বলেন, ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা সম্ভব।

তিনি আরও বলেন, ইসলামের মধ্যে শ্রমিক ও মালিকের মধ্যে সৌহার্দ্য, ন্যায়বিচার ও পারস্পরিক দায়িত্ববোধের শিক্ষা দেয়। শ্রমিকদের কল্যাণ, নিরাপদ কর্মপরিবেশ ও শোষণমুক্ত সমাজ গঠনে ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার বিকল্প নেই। উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা শোয়াইবুর রহমানের সমাপনী বক্তব্য ও দোয়া পরিচালনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।শ্রমিকদের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি নৈতিকতা ও আদর্শভিত্তিক নেতৃত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা শোয়াইবুর রহমানের সমাপনী বক্তব্য ও দোয়া পরিচালনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

সর্বশেষ

জনপ্রিয়