৩১ বৈশাখ, ১৪৩৩ - ১৪ মে, ২০২৬ - 14 May, 2026

রংপুরে উত্তম স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ

14
2026-05-14 20:31:52

news-picture

আব্দুল্লাহ আল আমিনঃ

রংপুরে উত্তম স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকালে উত্তম স্কুল এন্ড কলেজের আয়োজনে প্রতিষ্ঠান চত্বরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা-২০২৬ সালের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য রংপুর-১ গঙ্গাচড়া মো. রায়হান সিরাজী (এমপি)।

উত্তম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রায়হান সিরাজী বলেন, আমরা ১৭ বছরে যা করতে পারিনি তা ২৪শের জুলাইতে ছাত্ররা করে দেখিয়েছে। তাই আমাদের জুলাইকে মনে প্রাণে ধারণ করতে হবে। জুলাইকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আবু সাঈদ, মুগ্ধ যারা জীবন দিয়ে দেশকে বাঁচিয়েছে তাদের মনে রাখতে হবে। কেননা তোমাদের মধ্য থেকেই নতুনভাবে আবু সাঈদ, মুগ্ধ তৈরি হবে।

তিনি আরো বলেন, তোমরা লেখা পড়া শিখে একদিন তারেক রহমান, খালেদা জিয়া, ড. শফিকুর রহমানের স্থান নিবে তাই তোমাদের শিক্ষার আলোয় আলোকিত হতে হবে। শিক্ষায় অবহেলা করবে না। আজকের শিশু আগামীর ভবিষ্যৎ কথাটাকে মনে ধারণ করে সামনে এগিয়ে যেতে হবে।

পুরস্কার বিতরণ প্রসঙ্গে এমপি বলেন, আজ সকলে পুরস্কার পাবে না। যারা খেলায় অংশ নিয়েছো কিন্তু পুরস্কার পাওনি তারা আগামীতে চেষ্টা করবে। আগামীতে না হলে পরের বার চেষ্টা করবে মনে রাখবে কোন কাজ একবারে না হলে তা শতবারে করতে হবে। পিছনের ছিটের বসা ছেলেটি একদিন দেখা যাবে উদ্যাক্তা হয়ে আছে আর সামনের ছিটে বসা ছেলেটি সেই উদ্যাক্তার প্রতিষ্ঠানে চাকুরি করছে। তাই পিছু হটার কোনো সুজোগ নেই। কোন কাজকেই ছোট করে দেখবানা।

আয়োজনের শুরুতে অতিথি বরণ, সংক্ষিপ্ত আলোচনা ও পুরস্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য- উত্তম স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় ২০ টি খেলায় অংশনিয়ে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করা মোট ৬০ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়