৪ ভাদ্র, ১৪৩৩ - ১৯ আগস্ট, ২০২৬ - 19 August, 2026

পাটগ্রাম সীমান্তে অনুপ্রবেশের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক

148
2026-05-17 14:08:54

news-picture

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা সীমান্ত দিয়ে দেশে প্রবেশের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামসকে আটক করার তথ্য দিয়েছে পুলিশ।

এ সময় তার কাছ থেকে সাতটি পাসপোর্ট জব্দ করার কথা বলেছে জেলা পুলিশ।

শনিবার দুপুরে উপজেলার সীমান্তবর্তী দহগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন লালমনিরহাট জেলা পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান।

আটক সাব্বির বিন শামস আওয়ামী লীগ সরকারের আমলে তিন বছরের চুক্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি এবং যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশনে ‘মিনিস্টার’ পদে চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করেন।

পুলিশ জানায়, শামসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা রয়েছে। তিনি ভারত থেকে ‘অবৈধ পথে’ সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেছিলেন।

রাত সাড়ে ৮টার দিকে পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, “অবৈধভাবে দেশে প্রবেশের পর তার চলাফেরায় স্থানীয়দের সন্দেহ হয়। খবর পেয়ে পুলিশ দহগ্রাম এলাকা থেকে তাকে আটক করে। তাকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে পাঠানো হয়েছে।”

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আটক সাবেক এ কর্মকর্তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া নেওয়ার কথা বলেছে জেলা পুলিশ।

সর্বশেষ

জনপ্রিয়