৪ ভাদ্র, ১৪৩৩ - ১৯ আগস্ট, ২০২৬ - 19 August, 2026

কিশোরগঞ্জে ভূমি সেবা মেলা উদ্বোধন

172
2026-05-19 18:34:30

news-picture

কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি:

নীলফামারীর কিশোরগঞ্জে তিন দিনব্যাপি ভুমি সেবা মেলা উদ্বোধন করা হয়েছে। “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” স্লোগান নিয়ে মঙ্গলবার দুপুরে উপজেলা ভূমি অফিস চত্ত্বরে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজেন অনুষ্ঠিত মেলার উদ্বোধন পর্ব শেষে আলোচনা সভা হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান, অফিসার ইনচার্জ লুৎফর রহমান, উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ্, প্রেস ক্লাব সভাপতি আবু হাসান শেখ, সৈয়দপুর জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা কৃষক দলের সভাপতি তৌহিদুর রহমান, রেড জুলাইয়ের সমন্বয়ক মোতালেব হোসেন, ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা রেজাউল করিম, সেবা গ্রহিতা আতিকুজ্জামান লাবু, ভুমি সহায়তা কেন্দ্র’র ওবায়দুর রহমান, শিক্ষার্থী সিমা আক্তার প্রমুখ।

বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান বলেন, ভূমি সংক্রান্ত ভোগান্তি কমাতে বর্তমান সরকার ভূমি মন্ত্রণালয় সম্পূর্ণ ডিজিটালাইজট করেছে। ফলে ঘরে বসেই ক্লিকেই মিলছে ভূমি সেবা। হয়রানি ছাড়াই পাওয়া যাচ্ছে নামজারি, খাজনা, খতিয়ান ও মৌজা ম্যাপ। ভূমি মন্ত্রণালয় ওয়েব সাইট ও ভূমি এ্যাপের মাধ্যমে এসব সেবা পাচ্ছে ভূমি মালিকরা। ভূমির মালিকরা তাদের এনআইডি নম্বর ও মোবাইল নম্বর বা ইমেল দিয়ে আইডি খুলে ঘরে বসেই ভূমি সেবাগুলো পাচ্ছেন। এছাড়া ভূমি মালিকরা দেশ বিদেশ থেকে হট লাইনে পাচ্ছেন ভূমি সেবার তথ্য।

পরে স্টল পরিদর্শন, সেবা গ্রহিতাদের শুনানি, বির্তক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও উপজেলা ভূমি অফিস চত্ত্বরে বিভিন্ন ফলজ ও ফুলের বৃক্ষ রোপন করা হয়। মেলা চলবে ১৯ মে হতে ২১ মে পর্যন্ত।

সর্বশেষ

জনপ্রিয়