৪ ভাদ্র, ১৪৩৩ - ১৯ আগস্ট, ২০২৬ - 19 August, 2026

কুড়িগ্রামে অংশগ্রহণমুলক উন্নয়ন কর্ম পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত

213
2026-05-19 19:00:08

news-picture

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম সদরের অভিনন্দন কনভেনশন সেন্টারে দুপুরে কুড়িগ্রাম এরিয়া প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় অংশগ্রহণমুলক উন্নয়ন কর্ম পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় ওয়ার্ল্ড ভিশন প্রোগ্রাম এর ম্যানেজার নীতা ফ্লোরা  দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সিভিল সার্জন ডাঃ স্বপন কুমার বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদাত শাহরিয়ার, সমাজ সেবা অফিসার মশিউর রহমান,ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান, ঘোগাদহ ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক,যাএাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর,পাঁচগাছি ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন,মোগলবাসা ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান মিলন,রংপুর এপিসিও এর স্বাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞ পল্লব কান্তি রায়, নর্দান বাংলাদেশ ক্লাস্টারের এ্যাডভোকেসি কোঅর্ডিনেটর তানজিমুল ইসলাম প্রমুখ।

এসময় এরিয়া প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর প্রোগ্রাম ম্যানেজার নীতা ফ্লোরা বলেন সবার অংশগ্রহণে কুড়িগ্রাম সদর উপজেলার ১৭ টি কমিউনিটি ক্লিনিককে আগামীতে মডেল হিসেবে গড়ে তুলতে চাই।

এসময় কুড়িগ্রাম সিভিল সার্জন ডাঃ স্বপন কুমার বিশ্বাস প্রতিটি কমিউনিটি ক্লিনিকের সেবার মান উন্নয়নে বিশেষ গুরুত্ব আরোপ করেন।

পুরো অংশগ্রহণমুলক অনুষ্ঠানটি সিটিজেন ভয়েস এন্ড এ্যাকশন এর ওয়াকিং কর্মশালার আয়োজনে অনুষ্ঠিত হয়।  

সর্বশেষ

জনপ্রিয়