৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩ - ২১ মে, ২০২৬ - 21 May, 2026

গঙ্গাচড়ায় ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

176
2026-05-19 19:09:12

news-picture

নিজস্ব প্রতিবেদক:

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের গঙ্গাচড়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৯টায় গঙ্গাচড়া সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রংপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ রায়হান সিরাজী।

উদ্বোধনের পর এমপি রায়হান সিরাজী ভূমি মেলায় স্থাপিত ৮টি স্টল পরিদর্শন করেন এবং সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন। এসময় তিনি ভূমি সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।

পরে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার।

সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) হামিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নায়েবুজ্জামান নায়েব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাশার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহফুজার রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা রুবেল হুসেন, সমবায় কর্মকর্তা আফতাবুজ্জামান চয়ন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ হাসানুজ্জামান এবং ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী।

এসময় উপস্থিত ছিলেন গঙ্গাচড়া প্রেসক্লাবের সভাপতি সাজু আহম্মেদ লাল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম প্রামানিক, প্রেসক্লাব গঙ্গাচড়ার সভাপতি আব্দুল মজিদসহ ভূমিসেবাগ্রহীতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, ভূমি সেবাকে আরও সহজ, আধুনিক, ডিজিটাল ও জনবান্ধব করা, নাগরিকদের সরাসরি সেবা প্রদান এবং সরকারের ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে জনগণকে সচেতন করাই এই মেলার মূল লক্ষ্য ও উদ্দেশ্য।

সর্বশেষ

জনপ্রিয়